শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

বেবী সাউ


সবুজ পাতার অঙ্কুর 

চুপচাপ বসে আছে আগ্নেয়গিরি 
লাভারা মৃত্যুশোক উদযাপন করছে 
আষ্টে-পৃষ্ঠে আছাড়ি পিছাড়ি খাচ্ছে নীলাটে পৃথিবী গর্ভ ।

আমি চোখে ভালো দেখি না
কানের অবস্থা সঙ্গীন

অনুভব করি নির্মোহ কিশোরী প্রেম ছড়াচ্ছে সন্ন্যাসীর পায়ে ।

আর আগ্নেয়গিরির গর্ভ থেকে উঠে আসছে 
      সবুজ ছোঁয়া অঙ্কুর ।


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন