সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - পিনাকী ঠাকুর



শীত আসছে
পিনাকী ঠাকুর

পার্লারের মেয়েটা ছিল লেস্‌বিয়ান । সে তোমার উত্তাপ চেয়েছে ।
সমুদ্র পুরুষ । সে-ও চায় ।
যে হাওয়া ঝাপট মারছে আমি তার জেন্ডার জানিনা ।
কতদূর ? এক ঘণ্টা আরও ।
পুরুষতন্ত্রকে নিয়ে সেমিনার তুমি যত পারো
আমি তত স্পর্শ পাই তোমার আদর মাখি শীত- আসছে
হাওয়ায় হাওয়ায় ...  

2 comments: