শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

কবিতা - ঝন্টু মণ্ডল


ঝন্টু মণ্ডল
ডেট


আজ সারাদিন তোর আশায়
দু পায়ে কেটেছি শহর।

এক মুঠো চাউনি আর
মাপা আলোয় তোর হাত...

সময় কাটলে ভুল হয় বড়
যেন কিছুই পাইনি আপেক্ষিকতায়।

ঘুম ঘুম ফেরার চোখে
ক্লান্ত হয়েছে উইন্ডো সিট।

হঠাত্‍ আসা উত্‍সাহী বৃষ্টি
ছুঁয়ে গেছে কখনো উদাস মুখ।

বা হাল ফ্যাশানের হেড-ফোনও 
অপর্যাপ্ত হয়েছে বারবার।

এলানো বিছানায় ছিটকে পড়ে দেহ
মাঝে মাঝে এমন হলে বেশ হয়...

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন