শুক্রবার, ১৬ মে, ২০১৪

আরাম - অলভ্য ঘোষ

আরাম
অলভ্য ঘোষ

গড়ের মাঠে পাঁঠা গুল চড়ে বেড়াচ্ছে ; দেদার ঘাস চিবিয়ে চিবিয়ে ।
লাল লকলকে শিশ্ন টা তরোয়ালের মত খাপ খেকে ঢুকছে বেরুচ্ছে !
রক্তের সাদ চাইছে ।মৈথুনে ক্লান্ত হয়ে কোন কোন পাঁঠা ঝিমচ্ছে ;
চাঙ্গা হয়ে নিতে । ছাগল চরান লোক টা ভগবানের মত
পাঁঠাদের কেলেঙ্কারি দেখে একঘেয়েমি বোধ করে আজকাল ।
হাল ছেড়ে দিয়েছে । মর গে যা ! চড়ে বেড়া ; দিনান্তে
গুনতি মিলিয়ে নেব । এমন ভাবখানার উদাসীনতা থেকে জন্ম ।
কাকেরা বাঁচার ময়লা রসদ পাঁঠাদের কান , নাক , পিঠ , পাছা থেকে
খুবলিয়ে খুবলিয়ে খাচ্ছে । এইডস এর ভয়হীন ভাবে আরামে
চোখ বন্ধ করে ফেলেছে কোন কোন পাঁঠা ।কোনটার লকলকে
লাউ ডগা সাপ টা নিয়ে ঠুকরে খেলছে কাকেরা ।একটা পাঁঠার থক থকে
সাদা বাদামি বীর্য পড়ে-গেল । যৌনকর্মী কাকেরা সেটুকুও
মাটি থেকে তুলে খেল খুটে খুটে ।

বুক পিঠ খোলা পোশাকে দূরে রাত পরী রা অপেক্ষা করছে রাত্রি নামার ।
রাতের অন্ধকারে তারা পেঁচা নয় কাক হবে । আরামের বিনিময়ে পেট
ভরাবে তারা ! সমাজ বিন্যাসের ধারাপাতে কার আরাম কার কার
বেঁচে থাকার উপার্জন হয়ে চলেছে আদিকাল থেকে । আমাদের
মজ্জায় মজ্জায় মুখস্থ নামতাটা কেউ বদলে দিচ্ছে না !


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন