মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

অনিন্দ্য সুন্দর রায়


আমার কথা –২ 
 
সামনের বাড়ির লোকটা একদৃষ্টে আমার ব্যালকনির দিকে তাকিয়ে আছে
ঝুঁকে পড়া মেয়েটার দিকে দেখছে ঘনঘন
বুক দেখছে
ভাবছে মা এলে আমার আমার নামে যা-তা বলে দেবে
ওই কালো চশমাটা মা’কেও এভাবেই দেখে 

# 

চশমার ভিতরটা ভীষণ অন্ধকার
চোখ বলে কোনো বস্তুই নেই সেখানে...



1 comments:

  1. চশমার ভিতরটা ভীষণ অন্ধকার
    চোখ বলে কোনো বস্তুই নেই সেখানে...

    sundar

    উত্তরমুছুন